নিহতরা হলেন— নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বেঘরেড গ্রামের আব্দুল বাতেনের ছেলে আবুল বাশার (৩৫) এবং রাজধানীর খিলক্ষেত এলাকার সেলিম মিয়ার ছেলে আশিক আহমেদ (২৫)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘দুই বন্ধু হোটেলে কাজ করেন। ঈদের ছুটিতে তারা মোটরসাইকেলযোগে ঢাকা থেকে সিলেট ঘুরতে যাচ্ছিলো। রাতের দিকে তারা মাধবপুর উপজেলার সাহেব বাড়ি গেইট এলাকায় পৌঁছালে অজ্ঞাত গাড়ির সঙ্গে তাদের মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে।’
স্থানীয় লোকজন তাদের উদবধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করে। আরেকজন চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যায়।





