শেরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শ্রীবরদী থানা
এখন জনপদে
0

শেরপুরের শ্রীবরদীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ১ জুন) দুপুরে উপজেলার গোসাইপুর ইউনিয়নের পূর্ব বাদে ঘোনাপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো— উপজেলার গোসাইপুর ইউনিয়নের পূর্ব বাদে ঘোনাপাড়া গ্রামের লোকাবর আলীর ছেলে সিদ্দিক মিয়া (৬) এবং একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে হানজালা (৯)।

আরও পড়ুন:

স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশে বৃষ্টির পানিতে জমে থাকা ডোবায় কলা গাছের ভেলা দিয়ে খেলা করছিলো ওই দুই শিশু। এক পর্যায়ে হঠাৎ তারা পানিতে তলিয়ে যায়। পরে স্বজনরা তাদের খোঁজাখুঁজি শুরু করলে ডোবায় তাদের মরদেহ ভাসতে দেখে।

এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এসএইচ