নিহত ওই যুবকের নাম মো. মিজান মিয়া (২১)। সে সাতপাকিয়া গ্রামের কমল মিয়ার ছেলে।
আরও পড়ুন:
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে বন্ধুদের সঙ্গে মাঠে ফুটবল খেলতে যায় মিজান। এসময় সে আকস্মিক বজ্রপাতে গুরতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী জামালপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিজানকে মৃত ঘোষণা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ‘আবেদনের ভিত্তিতে নিহতের মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’





