চকরিয়ার খুটাখালীতে ২ বাসের সংঘর্ষে এক শিশুর মৃত্যু

দুর্ঘটনা কবলিত বাস
এখন জনপদে
0

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার খুটাখালীতে যাত্রীবাহী এভারগ্রীণ ও শরীফ ইন্টারপ্রাইজ নামের দু’টি বাসের সংঘর্ষে ইয়াহিয়া নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে অনন্ত ১০ যাত্রী।

আজ (সোমবার, ৮ জুন) দুপুর ২টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়ার ঢালায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে যানচলাচল বন্ধ হয়ে যায় কিছু সময়ের জন্যে।

দ্রুত দ্রুতগতির দুই বাসের সংঘর্ষে এক শিশুর মৃত্যু এবং আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনায় একটি বাস দুমড়ে মুচকে যায় আরেকটি নিয়ন্ত্রণ হারিয়ে বনাঞ্চলের দিকে ঢুকে পড়ে।

আরও পড়ুন:

দুর্ঘটনার সময় বৃষ্টি ছিলো এবং বাস দু’টি দ্রুতগতিতে ছিলো বলে জানায় স্থানীয়রা।

পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মাহাবুবুর রহমান জানায়-ঘটনাস্থল থেকে বাস দু’টি উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে।

এসএস