কুষ্টিয়ায় গড়াই নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
এখন জনপদে
1

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদী থেকে এক অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বুধবার, ১ জুলাই) সকাল ৯টায় উপজেলার বনগ্রাম খেয়াঘাটের পাশে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, মৃত ব্যক্তির পরনে কফি রঙের হাফহাতা শার্ট ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ২ থেকে ৩ দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর আসল কারণ এবং পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহটি নদী থেকে উদ্ধার হওয়ায় নৌ পুলিশ এ ব্যাপারে তদন্ত এবং আইনগত পদক্ষেপ নেবে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

এএইচ