পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, সুরমা, কুশিয়ারা, সারি, গোয়াইনসহ বিভাগের বিভিন্ন নদীর পানি ধারাবাহিকভাবে বাড়ছে। যদিও বর্তমানে সব নদীর পানির স্তর বিপদসীমার নিচে রয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর আগামী ৪৮ ঘণ্টায় সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। একই সময়ে ভারতের মেঘালয় ও পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকলে উজান থেকে আরও ঢল নামতে পারে।
আরও পড়ুন:
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী দুই দিনে বৃষ্টিপাত ও উজানের ঢল অব্যাহত থাকলে সিলেট বিভাগের চার জেলার নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এতে নদী-সংলগ্ন ও নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।





