যশোরে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত

মরদেহের প্রতীকী
এখন জনপদে
0

যশোরের নওয়াপাড়ায় ট্রাক চাপায় ওসমান ফকির নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। আজ (শনিবার, ১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টায় নওয়াপাড়া বাজারের নুরবাগ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওসমান অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের মৃত শরিফুল ফকিরের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত ওসমান ফকির নুরবাগ মোড়ে রাস্তা পার হওয়ার সময় খুলনাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে স্থানীয় জনতা আটকে রাখলেও পালিয়ে যায় ট্রাকের চালক।

এএইচ