চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধা

পুশ-ইনের শিকার ৭ ভারতীয়
এখন জনপদে
0

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে ৭ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। আজ (শুক্রবার, ২৪ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীন চাঁপাইনবাবগঞ্জের চাড়ালডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২১৯/২৪-আর-এর কাছে এ ঘটনা ঘটে।

নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, ভারতের ১২ ব্যাটালিয়ন বিএসএফের টিলাশন ক্যাম্পের সদস্যরা ৭ জন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করে।

খবর পেয়ে চাড়ালডাঙ্গা বিওপির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্তের শূন্য লাইনের ভারতীয় অংশে অবস্থানরত ওই ৭ জনকে শনাক্ত করে এবং তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়।

তিনি আরও জানান, ওই ব্যক্তিদের নিকটবর্তী কাঁটাতারবিহীন অংশ দিয়ে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।

জেআর