ঝিনাইদহে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক-কীটনাশক উদ্ধার, আটক ১

ঝিনাইদহ
উদ্ধার করা মাদক-কীটনাশ
এখন জনপদে
0

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও ভারতীয় কীটনাশকসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক বাংলাদেশি নাগরিককে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।

আজ (রোববার, ৪ অক্টোবর) ভোর আনুমানিক চারটার দিকে মহেশপুর ব্যাটালিয়নের সীমান্ত বিওপির দায়িত্বপূর্ণ এলাকার চারা তলা পাড়া গ্রামের একটি ক্ষেতে অভিযানকালে তা উদ্ধার করে।

অভিযানে আব্দুল আজিজ (৪২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৪৫ বোতল উইনক্রেক্স সিরাপ, ১৮৯ বোতল ফেয়ারডিল সিরাপ এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এর আগে শনিবার (৩ অক্টোবর) দুপুরে গয়েশপুর বিওপির এলাকাভুক্ত একটি আমবাগান থেকে মালিকবিহীন অবস্থায় ২৩ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করে বিজিবির নিয়মিত টহল দল।

অন্যদিকে, একই দিন দুপুরে বাঘাডাঙ্গা বিওপি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় এক বাংলাদেশি পুরুষ নাগরিককে আটক করেন বিজিবি সদস্যরা। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তাকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এফএস