আজ (শুক্রবার, ৬ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপি এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৭৮টি শাড়ি, ৩৮টি কম্বল, ৮টি চাদর, একটি থ্রি-পিস, ৪ দশমিক ৫ কেজি জিরা, ২৭ প্যাকেট ফুচকা, ১৩ দশমিক ৫ কেজি কিসমিস, ২ কেজি কাজুবাদাম, ১ হাজার ১৩৯টি চকলেট, ২১টি খাদ্যসামগ্রী, ১ হাজার ৩৩৬টি কসমেটিকস সামগ্রী এবং মোবাইল ফোনের ১২০টি ডিসপ্লে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।
সীমান্তে চোরাচালান ও পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।





