রাজশাহীতে গ্রাম আদালতে বাড়ছে আস্থা; কমছে সামাজিক বিরোধ

গ্রাম আদালত
আইন ও আদালত
এখন জনপদে
0

গ্রাম আদালতে সুষ্ঠু বিচার পাওয়ায় রাজশাহীতে কমছে বিবাদের সংখ্যা। সময় ও অর্থের খরচ বাঁচার পাশাপাশি অক্ষুণ্ণ থাকছে গ্রামের সামাজিক ও পারিবারিক সৌহার্দ্য। এ আদালতের বিচার নিষ্পত্তিতে গত ৩ বছরে ক্ষতিপূরণ আদায় হয়েছে প্রায় ১৬ কোটি টাকা। দুর্গম ও প্রান্তিক এলাকায় আদালতকে আরও সক্রিয় করতে কাজ করছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। সংশ্লিষ্টরা বলছেন, গ্রাম আদালতের আর্থিক এখতিয়ার বাড়ানো গেলে আরও বেশি সুফল পাবেন গ্রামবাসী।

রাজশাহীর দেওপাড়া ইউনিয়ন পরিষদে বসেছে গ্রাম আদালত। জমিতে গাছ কাটা ও সীমানাপ্রাচীর ভেঙে ফেলার অভিযোগে চলছে বিচারকাজ।

বাদী পালপুর গ্রামের ইমাম রফিকুল ইসলাম ও বিবাদী কৃষক শরিফুল ইসলাম উভয়ের পক্ষ থেকে আছেন মনোনীত সদস্যরা, আর বিচারক চেয়ারম্যান। গ্রাম আদালত আইন-২০০৬ মেনে জেলার ৭২টি ইউনিয়ন পরিষদে সপ্তাহের একটি দিন বসছে এই আদালত। তাতে ১০ থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকা ফিতে দেওয়ানি ও ফৌজদারি হাজারো অভিযোগের সমাপ্তি ঘটছে মাত্র ৯০ দিনে। ফলে সৌহার্দ্যময় পরিবেশ ফিরছে গ্রামে গ্রামে।

স্থানীয়রা জানান, খরচ কম হয় এতে। কম খরচে তারার সঠিক বিচার পাচ্ছেন। ফলে ভোগান্তি কম হচ্ছে স্থানীয়দের।

এতে সময় ও অর্থের অপচয় কমে যাওয়া, স্থানীয়দের উপস্থিতিতে বিচারকাজ ও কোনো প্রকার হয়রানি না থাকায়, আদালত দিন দিন জনপ্রিয় হচ্ছে গ্রামবাসীর কাছে।

গ্রামবাসী ও ইউনিয়ন পরিষদ কর্মকর্তারা জানান, রায় সুষ্ঠু হচ্ছে। এর ফলে মানুষের কাছে এর গ্রহণযোগ্যতার বৃদ্ধি পাচ্ছে।

জেলার স্থানীয় সরকার বিভাগ ও গবেষণা প্রতিষ্ঠান ইএসডিও বলছে, গত ৩ বছরে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে মামলা হয়েছে ১১ হাজার আটশোর বেশি। নিষ্পত্তি হয়েছে ১১ হাজার ৬৪৬টি। ক্ষতিগ্রস্তদের জন্য আদায় হয়েছে ১৫ কোটি ৯৩ লাখ টাকার বেশি ক্ষতিপূরণ।

আরও পড়ুন:

চরাঞ্চল ও প্রান্তিক এলাকায় এ আদালতের কার্যক্রমকে গতিশীল করতে, নথি সংরক্ষণ, এজলাস সহায়তার মতো নানা প্রশিক্ষণ দেয়া হচ্ছে ইউনিয়ন পরিষদ কর্মীদের।

রাজশাহী গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. আতিকুর রহমান বলেন, ‘যেকোনো মামলা ৯০ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে এটা ১২০ দিনও হতে পারে। তবে আমরা যে প্র্যাকটিসগুলো করছি, এই প্র্যাকটিসে ম্যাক্সিমাম ক্ষেত্রে ২৮ দিনের মধ্যে মামলাগুলো নিষ্পত্তি হচ্ছে।’

ইএসডিও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো. লুৎফর রহমান বলেন, ‘হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের তাদের ট্রেনিং প্রদান করেছি। তারপরে হলো এরপরে হলো রিফ্রেশার্স ট্রেনিং করেছি। যেন তারা গ্রাম আদালতের কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করে এবং হাতে-কলমে ভালোভাবে নথি এবং ডকুমেন্টেশনটা ঠিক করতে পারে।’

তবে দেশের প্রচলিত আদালত ও থানায় মামলা বা অভিযোগ কমাতে গ্রাম আদালতের আর্থিক এখতিয়ার বাড়ানোর কথা বলছেন গ্রাম আদালত গবেষণা বিভাগের সদস্যরা।

রাজশাহী গ্রাম আদালতের অতিরিক্ত পুলিশ সুপার ও সদস্য জেলা রিসার্চ টিম হেলেনা আক্তার বলেন, ‘আমি মনে করি যে ৩ লাখ টাকা যে এখতিয়ার ভুক্ত আছে, এটি যদি বাড়ানো যায়, ৩ লাখের ওপরে ৫ লাখ বা ৬ লাখ করা যায়, তাহলে আরও বেশি এখতিয়ার ভুক্তটা আরও বেশি কার্যক্রমে ভূমিকা রাখবে।’

ইউনিয়ন পরিষদগুলোতে গ্রাম আদালত আইন-২০০৬ এর ২৪'এর সংশোধনী অনুযায়ী, সর্বোচ্চ ৩ লাখ টাকার নির্ধারিত দেওয়ানী ও ফৌজদারি মামলার নিষ্পত্তি হচ্ছে।

এফএস