আটক ব্যক্তিরা হলেন মো. ইমদাদুল হক (২৯), মো. আক্তারুল হক (২০), মো. মিনারুন (১৯), মো. শামীম (২৩), মো. আবদুল করিম (২১), মো. ইউসুফ (২১), মো. শওকত আলী (৩৫), মো. আলামিন (২৪), মো. আবদুল্লাহ (২৫), মো. হাসান (২৫), মো. রুবেল (৩০) ও মো. মেসবাউল (২০)। তারা রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, ‘সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ এবং মানবপাচার প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’





