আজ (বুধবার, ১৮ নভেম্বর) দুপুরে সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কবির।
অভিযানে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর সংশ্লিষ্ট ধারায় দু’টি মাংসের দোকানকে ১০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি মিষ্টির দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন:
জরিমানার আওতায় আসা মাংসের দোকান দু’টি হলো আইনাল হক ও মোহাম্মদ আলীর দোকান। অন্যদিকে মিষ্টির দোকান তিনটি হলো কালা চান মিষ্টান্ন ভান্ডার, নিমাই চান মিষ্টান্ন ভান্ডার ও রাজীব সুইটস।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কবির বলেন, ‘অভিযানে দুটি মাংসের দোকানে পচা ও দুর্গন্ধযুক্ত মাংস পাওয়া যায়। এছাড়া মিষ্টির দোকানগুলোতে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখা যায়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’





