১৮ দিন পরও আবারও প্রাণের উচ্ছ্বাস চট্টগ্রামের এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে। প্রাকৃতিক দুর্যোগের বাঁধা কাটিয়ে শিক্ষার্থীরা ফিরেছেন পরীক্ষার টেবিলে। সকাল ১০টার আগে থেকেই পরীক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে কেন্দ্রগুলো।
টানা ভারি বর্ষণে গত ৮ জুলাই পরীক্ষা স্থগিত হয় এ বোর্ডে। পরে ১১ জুলাইয়ের পরীক্ষাও স্থগিত করা হয়। টানা বর্ষণ অব্যাহত থাকায় শঙ্কা দেখা দেয় পরের পরীক্ষাগুলো নিয়েও। অবশেষে ১৬ জুলাই পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীন ৫ জেলার পরীক্ষা। এর দশ দিন পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পরীক্ষা নেয়া শুরু হলো।
আরও পড়ুন
পরীক্ষার্থীরা জানান, বন্যার পরিস্থিতির কারণে কিছুদিন বন্ধ ছিলো যা অনেক ভালো হয়েছে। তাছাড়া প্রশ্ন কেমন হবে তা নিয়েও কিছুটা চিন্তায় রয়েছেন তারা।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনেকেই কয়েকটি পরীক্ষায় অংশ নিতে পারেননি। যদিও সরকারের পক্ষ থেকে তাদেরকেও পরীক্ষার সুযোগ দেয়ার কথা বলা হয়েছে। সময়সূচী দিয়ে দ্রুতই স্থগিত হওয়া পরীক্ষাগুলো নেয়ার কথা জানিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা
পরীক্ষার্থীরা জানান, কয়েকটি পরীক্ষার আগে কিছু দিন বন্ধ থাকলে তাদের জন্য অনেক ভালো হবে।
এদিকে প্রাকৃতিক দুর্যোগে পরীক্ষা স্থগিত হওয়ায় শঙ্কা ছিলো অভিভাবকদের মাঝেও। তবে আবারও পরীক্ষা শুরু হওয়ায় স্বস্তি দেখা দিয়েছে তাদের মাঝেও।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীন এবার ২৮৩ টি কলেজের ৯৯ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী ১১৪ টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন।





