গ্রেপ্তারকৃত নাসিমা আক্তার কণা (৩৬) গৌরীপুর পৌরসভার নতুন বাজার এলাকার আব্দুল আজিজ সরদারের মেয়ে।
পুলিশ জানায়, গৌরীপুর থানার উপ-পরিদর্শক মহসীন হাসানের নেতৃত্বে পুলিশ সদস্যরা ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, গৌরীপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
আরও পড়ুন:
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে সেই স্থানে অভিযান চালানোর সময় এক নারী দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় এসআই মহসীন হাসান সঙ্গীয় নারী কনস্টেবলের সহায়তায় উক্ত নারীকে একটি হলুদ রঙের শপিং ব্যাগসহ আটক করেন। পরে তার নিকট থাকা ব্যাগ তল্লাশি করে ৩০টি (ত্রিশ) সবুজ রঙের জিপার প্যাকেটে দেখতে পায়। প্যাকেটগুলো খুলে মোট ছয় হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা
ময়মনসিংহ জেলা পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় এসআই মহসীন হাসান বাদী হয়ে গৌরীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।





