রাঙ্গুনিয়ায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ ইউনিয়ন বিএনপির সভাপতি

চট্টগ্রাম
গুলিবিদ্ধ ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান গনি
এখন জনপদে
অপরাধ
0

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন সরফভাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান গনি। একই ঘটনায় আহত হয়েছেন তার মা।

গতকাল (রোববার, ২২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ওসমান গনির বাবা জানান, রাতে চারজন সন্ত্রাসী অস্ত্রহাতে ঘরে প্রবেশ করে এলোপাথাড়ি গুলি ছুঁড়লে ওসমান হাতে ও পেটে গুলিবিদ্ধ হন।

এসময় তাকে বাঁচাতে তার মা ছুটে এলে তিনিও পায়ে গুলিবিদ্ধ হন। গুলি চালিয়ে অস্ত্রধারীরা দ্রুত পালিয়ে যান।

আরও পড়ুন:

পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শনে যায় পুলিশ। আলামত সংগ্রহ করে দ্রুত জড়িতদের আটক করে তদন্তের আশ্বাস দেন তারা।

এসএস