শীর্ষ সন্ত্রাসী পলাশকে গুলি, অপারেশন শেষে এখন আইসিইউতে

পলাশকে গুলি
অপরাধ
0

রাজধানীর রামপুরায় নিজের বাসার কাছে গতকাল (শুক্রবার, ১২ জুন) দুপুরে গুলিবিদ্ধ হয়েছেন শীর্ষ সন্ত্রাসীর তালিকায় থাকা ইয়াসিন খান পলাশ। শুক্রবার দুপুর ৩টার দিকে এ গুলির ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেলে নেয়া হলে জরুরি অপারেশন শেষে এখন আইসিইউতে চিকিৎসাধীন আছে। চিকিৎসক বলছেন তার অবস্থা আশঙ্কাজনক।

দিনে-দুপুরে গুলির ঘটনা ঘটে রাজধানীর হাতিরঝিল এলাকায়। গুলিবিদ্ধ হন শীর্ষ সন্ত্রাসীর তালিকায় থাকা ইয়াসিন খান পলাশ।

পুলিশ জানায়, দুপুর ২টার দিকে জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলে এসে একদল সন্ত্রাসী গুলি করে পালিয়ে যায়। তবে কারা এ গুলি চালিয়েছে তা এখনও নিশ্চিত হতে পারেনি তারা।

হাতিরঝিল থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ‘আমরা চেষ্টা করছি আসলে কী কারণে ঘটনাটা ঘটলো বা কারা গুলি করলো সব বিষয়ে তদন্ত করে বের করে নিয়ে আসার জন্য। প্রাথমিকভাবে আমরা সিসিটিভি ফুটেজসহ প্রত্যক্ষদর্শী যারা আছে তাদের সঙ্গে কথা বলে এ ঘটনার মোটিভ জানার চেষ্টা করছি। তদন্ত অব্যাহত আছে।’

আরও পড়ুন:

আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা পলাশকে মেডিকেলে নেয়া হয়। অপারেশনের পর বর্তমানে নিবিড় পর্যবেক্ষণের রয়েছেন তিনি। হাসপাতাল পরিচালক জানান, গুলি কপালে ঢুকে বাম দিক দিয়ে বের হয়ে গিয়েছে। মস্তিষ্কে আঘাত পাওয়ায় এখনও আশঙ্কাজনক অবস্থায় আছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, ‘ব্রেনের একদিক দিয়ে গুলি ঢুকে আরেক দিক দিয়ে বের হয়েছে। আমরা সার্জারি করেছি, গুলি বের করা হয়েছে। আইসিইউতে আছে, ক্রিটিক্যাল কেয়ারে রাখা হয়েছে।’

এ নিয়ে গণমাধ্যমে কথা বলতে চাননি পলাশের স্বজনরা।

এসএস