পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ জুন দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল ওই শিক্ষার্থী। পথে তাকে খাবার খাওয়ানোর কথা বলে কৌশলে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় সাজ্জাদ হোসেন। এরপর সেখানে ওই শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় সে। ঘটনাটি কাউকে জানালে ওই শিশুকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় অভিযুক্ত বৃদ্ধ।
আরও পড়ুন:
হুমকির ভয়ে শুরুতে শিশুটি চুপ থাকলেও পরে পুরো বিষয়টি তার এক বান্ধবীকে খুলে বলে। বান্ধবীর মাধ্যমে ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগী শিশুর পরিবার সাজ্জাদের অপরাধ সম্পর্কে জানতে পারে। এরপর আজ সকালে অভিযুক্ত সাজ্জাদকে কৌশলে নিজেদের বাড়িতে ডেকে আনে শিক্ষার্থীর পরিবার এবং হাকিমপুর থানা পুলিশকে খবর দিয়ে তার হাতে তুলে দেয়।
বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, ‘মাদ্রাসা শিক্ষার্থীকে “ধর্ষণচেষ্টার” ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নিচ্ছে। মামলা হলে আসামিকে দিনাজপুর জেলহাজতে পাঠানো হবে।’





