রাজধানীতে সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

সাবেক এমপি নজরুল ইসলাম
অপরাধ
0

সাতক্ষীরা-১ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ (সোমবার, ২৭ জুলাই) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির গোয়েন্দা বিভাগের একটি সূত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুন:

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার করার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।

উল্লেখ্য, সাতক্ষীরা-১ আসনের তৎকালীন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য সৈয়দ কামাল বখত ১৯৯৯ সালে মারা যান। তার মৃত্যুর পর অনুষ্ঠিত ১৯৯৯ সালের উপ-নির্বাচনে নজরুল ইসলাম প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।

এসএইচ