পাবনায় র্যাবের অভিযানে ৩৪ কেজি গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

গাঁজাসহ গ্রেপ্তার হওয়া দুই মাদককারবারি
এখন জনপদে
অপরাধ
0

পাবনায় র্যাবের অভিযানে সদর উপজেলার জালালপুর পূর্বপাড়া থেকে ৩৪ কেজি গাঁজা ও প্যাজুরা গাড়িসহ দুইজন মাদককারবারি গ্রেপ্তার।

আজ (শনিবার, ২৯ আগস্ট) সকালে পাবনা র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ডলি রানী সরকার প্রেস ব্রিফিংয়ের এই তথ্য দেন।

এসময় তিনি বলেন, ‘ভোররাতে সদর উপজেলার জালালপুর পূর্ব পাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে একটি গাড়ি তল্লাশি করে ৩৪ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘কুড়িগ্রাম জেলা থেকে গাঁজা নিয়ে এসে পাবনা জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে এই মাদককারবারি। এছাড়াও তাদের বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম ও মাদকের মামলাও রয়েছে।’

আটককৃত মাদককারবারিরা হলেন— কুড়িগ্রাম জেলার পলাশবাড়ী চৌকিদার পাড়া খলিলুর রহমানের ছেলে ফরহাদ আলী (২৮) এবং ফুলবাড়ী ধনিরাম এলাকায় আব্দুল হোসেনের ছেলে সবুজ মিয়া(২৭)।

গ্রেপ্তারকৃত আসামিদের সদর থানায় হস্তান্তর এবং নিয়মিত মামলা রুজু হয়েছে বলে জানান র্যাব।

এসএস