মির্জাপুরে মহাসড়কের পাশ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

টাঙ্গাইল
উদ্ধার হওয়া নবজাতকের মরদেহ
এখন জনপদে
অপরাধ
0

টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর ক্যাডেট কলেজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর ক্যাডেট কলেজ এলাকায় গামছা দিয়ে ঢাকা নবজাতকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায় এলাকাবাসী।

আরও পড়ুন:

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। নবজাতকটি একটি ছেলে বাচ্চা এবং তার কোনো পরিচয় পাওয়া যায়নি বলেও জানিয়েছে পুলিশ।

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘উদ্ধার করা নবজাতকের মরদেহটি স্বাভাবিক ছিল। ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং সেখানে ফেলে যাওয়ার সঙ্গে জড়িতদের বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।’

এসএস