আহতরা ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে বলে নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান।
আহতরা হলেন— অন্তর সরকার (২৫) ও তার ফুফাতো ভাই রাজিব সরকার (২০)। দু’জনেই পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। তাদের বাসা মানিকগঞ্জ সিঙ্গাইর আটি পাড়া।
আহত অন্তর জানান, সন্ধ্যায় তাদের হযরতপুর বাজারের জুয়েলারি দোকান বন্ধ করে, বাবা মিতাই সরাকারসহ তারা তিনজন স্বর্ণালংকার ও নগদ টাকাসহ অটোরিকশায় করে বাসার উদ্দেশে যাচ্ছিলেন।
তিনি অভিযোগ করেন, যাত্রাপথে সন্ধ্যা আনুমানিক সারে ৭টায় তিন মোটরসাইকেলে তিনজন করে ও একটি সিএনজি অটোরিকশায় আরও কয়েকজন এসে তাদের আটকায় এবং হামলা চালায়। একপর্যায়ে তাদের গুলি করে স্বর্ণের টিফিনবাক্স নিয়ে যায়।
তিনি জানান, সেটির ভিতরে ২০ থেকে ২৫ ভরি স্বর্ণ ছিলো। যাওয়ার সময় ৫ থেকে ৬টি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায় বলেও জানান তিনি।





