ফতুল্লায় অজ্ঞাত নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ
উদ্ধারকৃত মরদেহ
এখন জনপদে
অপরাধ
5

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, তার বয়স আনুমানিক ২০ বছর। তবে তার পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে আজ (রোববার, ১১ অক্টোবর) ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের উত্তর ভূঁইগড় এলাকা থেকে ফতুল্লা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে এ মরদেহ উদ্ধার করে।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, নিহত নারীর পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট নেয়া হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

আরও পড়ুন:

তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এছাড়া তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটন ও নিহত নারীর পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ।

এসএইচ