নিহতের স্বজনরা জানান, পরকীয়ার সন্দেহ থেকে ৪ মাস আগে স্ত্রী শাহানাজ খাতুনকে তালাক দিয়েছিলেন আতিয়ার রহমান। তবে গত সপ্তাহে তাদের সন্তান রায়হানের মধ্যস্থতায় বাবা-মা পুনরায় এক ছাদের নিচে সংসার শুরু করেন। কিন্তু এর মধ্যেই ফের স্ত্রীর প্রতি সন্দেহের জেরে ভোর সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতেই শাহানাজ খাতুনকে হত্যা করেন আতিয়ার রহমান।
আরও পড়ুন:
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুজ্জামান জানান, হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্ত আতিয়ার রহমান থানায় উপস্থিত হয়ে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেন। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, আতিয়ার রহমান বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।


 in front of a market chart and US dollar-320x167.webp)


