পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং দুইজনকে অর্থদণ্ড দেয়া হয়।
অভিযান সূত্রে জানা গেছে, সকালে হাসপাতালের জরুরি ও বহির্বিভাগে যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন ও এসআরবি। অভিযানে অন্তর মিয়া, জালাল মিয়া, মামুন মিয়া, নার্গিস আক্তার, সাব্বির মিয়া, তাইফ ইসলাম ও শিপন মিয়া নামে দালালচক্রের সাত সদস্যকে আটক করা হয়।
আরও পড়ুন:
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শিপনকে দুই হাজার টাকা ও নার্গিসকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। আর বাকি পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এসআরবি-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার মো. নূরনবী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে হাসাপাতালে অভিযান পরিচালনা করা হয়। এসব দালালদের যারা লালন করে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।’





