পুলিশ জানায়, রাউজান ও রাঙ্গুনিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় আশ্রয় নিয়ে খুন, চাঁদাবাজিসহ নানা অপরাধ পরিচালনা করছে সন্ত্রাসীরা। অপরাধের পর এসব এলাকায় আত্মগোপন করে তারা।
আরও পড়ুন:
এরই ধারাবাহিকতায় মোবারক টিলা, সৈয়দের খিল ও ক্ষেত্রবাজারসহ বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালানো হয়।
এসময় পাহাড়ি বসতবাড়ি, সন্দেহভাজন স্থাপনা ও অপরাধীদের সম্ভাব্য আস্তানায় তল্লাশি চালায় পুলিশের একাধিক দল। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।





