আটককৃতদের মধ্যে, দু’জন গোপালগঞ্জ জেলার এবং চারজন মাদারীপুর জেলার বাসিন্দা।
বিজিবি’র তথ্য অনুযায়ী, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশ ইন, মানবপাচার, মাদক ও অস্ত্র চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।
আরও পড়ুন:
তবে শুক্রবার ভোররাতে জেলার দোয়ারা বাজার উপজেলার অধীনস্থ বাঁশতলা বিওপির টহল দল সীমান্ত পিলার ১২৩১/৪-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শহিদ মিনার নামক স্থানে অভিযান পরিচালনা করে ভারত থেকে বাংলাদেশে আসা ছয়জনকে আটক করে এবং তাদের সহযোগিতা করতে সেখান থেকেই এক মানব পাচারকারীকেও আটক করা হয়।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে ছয়জনকে আটক করা হয়। তারা ভারতে দীর্ঘদিন অবস্থান করে কাজ করার তথ্য পাওয়া গেছে। তবে তারা কীভাবে ভারতে গিয়েছিলেন, কী পরিস্থিতিতে দেশে ফিরেছেন এবং এর পেছনে অন্য কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে এই ঘটনায় একজন মানবপাচারকারীও আটক আছে।’





