ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির প্রায় ৩ হাজার মামলা

ঢাকা মেট্রোপলিটন পুলিশ
অপরাধ
0

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৫৪টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

আজ (মঙ্গলবার, ১৭ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রাফিক-রমনা বিভাগে মোট ১৩৬টি, লালবাগ বিভাগে মোট ১৬৮টি, মতিঝিল বিভাগে ৩৫৭টি, ওয়ারী বিভাগে মোট ৪৩৯টি, তেজগাঁও বিভাগে ২৬৫টি, মিরপুর বিভাগে মোট ৫৫৫টি, উত্তরা বিভাগে মোট ৪৫০টি ও গুলশান বিভাগে মোট ৫৮৪টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৭৬৭টি গাড়ি ডাম্পিং ও ৫১১টি গাড়ি রেকার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এএইচ