জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৬২ বোতল বিদেশি মদ, ভারতীয় ১০৩টি শাড়ি, ৯টি কম্বল, ৮টি চাদর, ৫ কেজি জিরা, ৪৬ প্যাকেট ফুচকা, সাড়ে ১৩ কেজি কিসমিস, ৭ প্যাকেট সোনপাপড়ি, ৪৯৮টি চকলেট, ১ কেজি আমসত্ত্ব ও ৮২৮টি কসমেটিকস সামগ্রী।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।





