ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১, মামলা ৪০

ঢাকা মেট্রোপলিটন পুলিশ
অপরাধ
0

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২১ জন গ্রেপ্তার ও ৪০টি মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গতকাল (রোববার, ২২ নভেম্বর) অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

আজ (সোমবার, ২৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রমনা বিভাগ ৪১, লালবাগ বিভাগ ৪৪, ওয়ারী বিভাগ ৭০, মতিঝিল বিভাগ ৫৭, তেজগাঁও বিভাগ ৬৩, মিরপুর বিভাগ ১৫০, গুলশান বিভাগ ৩৩, উত্তরা বিভাগ ৫৭ ও গোয়েন্দা বিভাগ ছয় জনকে গ্রেপ্তার করে।

অভিযানকালে একটি বিদেশি রিভলবার, ছয় রাউন্ড তাজা কার্তুজ, তিনটি বিষ্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১ হাজার ৮৭২ পিস ইয়াবা, ১৩১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ২৫ পুরিয়া হেরোইন, ৫৩ বোতল কফ সিরাপ (ফেন্সিডিল), একটি জিপ গাড়ি, ১২ হাজার ৩৯৫ টাকা, নয়টি মোবাইলফোন ও একজন ভিকটিম উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

এএইচ