যশোরে মধ্যরাতে বাড়ি-রেস্তোরাঁ লক্ষ্য করে ককটেল হামলা

বাড়ির দেয়ালে ও রেস্তারাঁর শাটারে ককটেল বিস্ফোরণের দাগ
এখন জনপদে
অপরাধ
0

যশোর শহরের পোস্ট অফিসপাড়া এলাকায় একটি বাড়ি ও একটি রেস্তোরাঁ লক্ষ্য করে অন্তত পাঁচটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল (রোববার, ২২ নভেম্বর) গভীর রাতে মুন্সি মিনহাজ উদ্দিন সড়কের মাসুম আহমেদ শ্যামলের বাড়ির দ্বিতীয় তলার জানালায় এবং সাবেক কাউন্সিলর হাজী আলমগীর কবির সুমনের বাড়ির সামনে অবস্থিত লাবিস্তা রেস্তোরাঁ একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ একের পর এক বিস্ফোরণের শব্দে আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে ঘর থেকে বের হয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। বিস্ফোরণের ঘটনায় মাসুম আহমেদ শ্যামলের বাড়ির দ্বিতীয় তলার জানালার কাঁচ ভেঙে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন:

খবর পেয়ে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন ঘটনাস্থলে যান। এছাড়া কোতোয়ালি থানার ওসি (তদন্ত) এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

ওসি কবির হোসেন বলেন, ‘মাসুম আহমেদ শ্যামলের বাড়ির দ্বিতীয় তলার জানালায় এবং লাবিস্তা রেস্তোরাঁর সামনে আরও কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং বিষয়টি নিয়ে কাজ করছে।’

এসএইচ