আজ (শনিবার, ২৮ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল (শুক্রবার, ২৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
এর মধ্যে রমনা বিভাগে ৩৮ জন, লালবাগ বিভাগে ৫৭ জন, ওয়ারী বিভাগে ৭৮ জন, মতিঝিল বিভাগে ৫২ জন, তেজগাঁও বিভাগে ৬৪ জন, মিরপুর বিভাগে ১৬৫ জন, গুলশান বিভাগে ৫০ জন, উত্তরা বিভাগে ৪২ জন ও গোয়েন্দা বিভাগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, নয় রাউন্ড গুলি, একটি অবিস্ফোরিত ককটেল, ১০টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২ হাজার ৫৪ পিস ইয়াবা, ছয়টি মোবাইল ফোন ও এক ভিকটিমকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।





