আজ (শনিবার, ১৪ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে এক ব্রিফিংয়ে গবেষণাপত্র তুলে ধরে গবেষণা প্রতিষ্ঠানটি।
নলেজ হাব ইনস্টিটিউটের সভাপতি খন্দকার গোলাম মোয়াজ্জেম জানান, ব্যাংকগুলোর প্রভিশন ঘাটতি প্রায় ১ লাখ ৯১ হাজার ৪৪১ কোটি টাকা। পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোতে খেলাপি ঋণ ৫৮ দশমিক ৯ শতাংশ, আমানত প্রবৃদ্ধি ঋণাত্মক ১ দশমিক ৭ শতাংশ। আগস্টে আমানত প্রবৃদ্ধি ১১ দশমিক ৯৬ শতাংশ হলেও সেপ্টেম্বরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে মাত্র ৪ দশমিক ০৯ শতাংশে।
আরও পড়ুন:
গবেষণাপত্রে জ্বালানি ও আমদানি ব্যয় বৃদ্ধি এবং ব্যবসায়িক অনিশ্চয়তাকে এর কারণ বলা হয়েছে। খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘সংকট মোকাবিলায় ব্যাংকিং রেজুলেশন আইন-২০২৬ ও আমানত সুরক্ষার সিলিং ২ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। পলিসি রেপো হার ৯ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত রয়েছে।’
এছাড়া গবেষণায় প্রতিটি ব্যাংকের সম্পদ ও ঋণের মান স্বাধীনভাবে পর্যালোচনা, অকার্যকর ব্যাংকের জন্য রেজুলেশন পরিকল্পনা এবং খেলাপি ঋণে কাগুজে পুনর্গঠনের বদলে প্রকৃত নগদ আদায়ের সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি।





