ভারতের স্বাধীনতা দিবস: বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল স্থলবন্দর
এখন জনপদে , আমদানি-রপ্তানি
অর্থনীতি
0

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ (শনিবার, ১৫ আগস্ট) বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন।

তিনি জানান, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে একদিনের সরকারি ছুটির কারণে শনিবার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এদিন বেনাপোল কাস্টমস হাউস ও বন্দরের কার্যক্রমও বন্ধ থাকবে।

আগামীকাল (রোববার, ১৬ আগস্ট) সকাল থেকে পুনরায় স্বাভাবিকভাবে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

আরও পড়ুন:

বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি বলেন, ‘ভারতের সরকারি ছুটির কারণে আজ আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে বলে ওপারের সিঅ্যান্ডএফ ব্যবসায়ীরা আগেই জানিয়েছেন। রোববার সকাল থেকে যথারীতি বাণিজ্য কার্যক্রম শুরু হবে।’

এদিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, ‘বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।’

এসএস