শাহজালালে থার্ড টার্মিনাল চালু করতে ৯ মাস লাগবে: প্রতিমন্ত্রী রশিদুজ্জামান

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত
পরিষেবা
অর্থনীতি
1

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করতে ৯ মাস সময় লাগবে বলে জানিয়েছেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, থার্ড টার্মিনাল পরিচালনায় জাইকার চুক্তি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

আজ (বুধবার, ১১ মার্চ) সচিবালয়ে চীনের রাষ্টদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

তিনি জানান, ২১ হাজার কোটি টাকা ব্যয়ে ২০১৯ সালের ডিসেম্বরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়। এ ব্যয়ের মধ্যে ৫ হাজার কোটি টাকা দেয় বাংলাদেশ সরকার। বাকি অর্থ জাপানি সংস্থা জাইকার ঋণ। ২০২৩ সালের ৭ অক্টোবর টার্মিনালের আংশিক উদ্বোধন হলেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি।

আরও পড়ুন:

জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেয়ার পর তৃতীয় টার্মিনাল চালু নিয়ে উদ্যোগ শুরু হয়। থার্ড টার্মিনাল পরিচালনা নিয়ে আগামী ১৩ মার্চ জাইকার চুক্তি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী।

বৈঠকে ঢাকা থেকে আরও ৩টি রুটে বিমান চালুর প্রস্তাব দেন চীনা রাষ্ট্রদূত। এছাড়া কক্সবাজার সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক মানের পর্যটনে রূপ দিতে চীন বিনিয়োগ করতে চায় বলেও জানান তিনি।

এসএইচ