তিন দিনের জন্য বন্ধ জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়
এখন জনপদে
শিক্ষা
0

গাজীপুরে ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের জেরে তিন দিনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে জরুরি সিন্ডিকেট সভা। এদিকে, 8 ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গতকাল (সোমবার, ১৬ নভেম্বর) রাতেই নিরাপদে ক্যাম্পাস ছেড়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য।

এর আগে, সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিরসনে রাত ১০টায় শুরু হয় জরুরি সিন্ডিকেট সভা। এতে ক্যাম্পাসের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন উপাচার্যসহ কর্মকর্তা-কর্মচারীরা।

আরও পড়ুন:

অন্যদিকে, আন্দোলনের বিপরীতে কর্মসূচি দেয়া কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান করেন একাডেমিক ভবনে। আন্দোলনকারীদের অভিযোগ, আদালতের নির্দেশে চাকরিতে পুনর্বহাল হলেও দীর্ঘদিন জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বেতন-ভাতায় বৈষম্যের শিকার হচ্ছেন তারা। দাবি পূরণে কার্যকর সিদ্ধান্ত না আসায় ঘেরাও কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

এসময় বৃহস্পতিবারের মধ্যে কোনো সিদ্ধান্ত না আসলে আগামী রোববার (২২ নভেম্বর) থেকে আবারও কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা।

এসএইচ