দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহে ২ নম্বর সতর্ক সংকেত

নদীবন্দরে সর্তকতা সংকেত
আবহাওয়ার খবর
পরিবেশ ও জলবায়ু
0

দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আজ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

আজ (মঙ্গলবার, ২৮ এপ্রিল) আবহাওয়ার এক বিশেষ সতর্কবার্তায় বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০-৮০ কি.মি. বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত পুনঃ ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া খুলনা, বরিশাল এবং পটুয়াখালী অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর পুনঃ ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এএইচ