গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে বিপর্যস্ত কুষ্টিয়ার জনজীবন

ছাতা মাথায় বাচ্চাদের স্কুলে নিয়ে যাচ্ছেন অভিভাবকরা
এখন জনপদে , আবহাওয়ার খবর
পরিবেশ ও জলবায়ু
1

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টি ও দিনভর মেঘাচ্ছন্ন রয়েছে কুষ্টিয়ার আকাশ। সেই সঙ্গে থেমে থেমে গুঁড়িগুঁড়ি বৃষ্টিও চলছে। এতে জনজীবনে নেমে এসেছে বিপর্যয়।

আজ (শনিবার, ১১ জুলাই) এ জেলার সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস। এ এলাকায় সকাল ১০টায় পর্যন্ত দেখা মিলেনি সূর্যের। এমন বৈরী আবহাওয়ায় স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি বেড়েছে। বিপাকে পড়েছেন নিম্নআয়ের কর্মজীবী মানুষও।

শহরে লোকসংখ্যাও তুলনামূলক কম থাকায় ভাড়া পাচ্ছে না রিকশা ও অটোরিকশাগুলো। ফলে তাদের আয়ও কমে গেছে।

আরও পড়ুন:

স্থানীয় আবহাওয়া অফিস জানায়, চলতি মৌসুমে এ অঞ্চলে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এমন পরিস্থিতি ৭২ ঘণ্টা কিংবা তারও বেশি সময় ধরে চলতে পারে।

কুমারখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, ‘সাগরে লঘুচাপের প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। আগামী দুই দিনের বেশি সময় এমন অবস্থা বিরাজমান থাকতে পারে। এরপর থেকে আবহাওয়া স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।’

এসএইচ