বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ২৭৩ জন সন্দেহজনক এবং ৭৮ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে হাম উপসর্গে সাতজনের মৃত্যু হলেও নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত দেশে মোট ২ লাখ ৬২ হাজার ৮০৮ জন সন্দেহজনক এবং ২৬ হাজার ৫৫৪ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন।
একই সময়ে হাম উপসর্গে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৪৮২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৬ হাজার ৪৪০ জন রোগী।
এ ছাড়া গত ১৫ মার্চ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ২৭২ জন এবং নিশ্চিত হামে ১০৬ জনের মৃত্যু হয়েছে।





