ঘুরে দাঁড়াচ্ছে এশিয়ার পুঁজিবাজার

প্রতীকী ছবি
বিদেশে এখন , এশিয়া
আন্তর্জাতিক বাণিজ্য
0

ইরান যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এমন ইঙ্গিতের পর ঘুরে দাঁড়াতে শুরু করেছে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পুঁজিবাজার।

জাপানের প্রধান সূচক নিক্কেই ২২৫ জিএমটি সময় সকাল ৫টা পর্যন্ত প্রায় ২.৫% বেড়েছে, যদিও সোমবার তা ৫ শতাংশের বেশি পড়ে গিয়েছিল।

দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক প্রায় ৫ শতাংশ বেড়েছে, যা আগের সেশনে কমেছিল ৬ শতাংশ। হংকংয়ে হ্যাং সেং সূচক প্রায় ১.৫ শতাংশ বেড়েছে, ফলে আগের দিনের সব ক্ষতি পুষিয়ে গেছে। সোমবার ২ দশমিক ৯ শতাংশ কমা অস্ট্রেলিয়ার এএসএক্স ২০০ সূচক মঙ্গলবার বেড়েছে প্রায় ১ শতাংশ।

এএইচ