ভারত মহাসাগরে টর্পেডো দিয়ে ইরানি যুদ্ধজাহাজ ডোবানোর দাবি যুক্তরাষ্ট্রের

পিট হেগসেথ
বিদেশে এখন
0

ভারত মহাসাগরে টর্পেডো দিয়ে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। আজ (বুধবার, ৪ মার্চ) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ দাবি জানিয়েছেন।

পিট হেগসেথ বলেন, ‘ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র একটি ইরানি যুদ্ধজাহাজকে ডুবিয়ে দিয়েছে। জাহাজটি টর্পেডো দিয়ে ডুবিয়ে দেয়া হয়েছে।’

আরও পড়ুন:

তবে কোন ইরানি জাহাজ লক্ষ্যবস্তু করা হয়েছিল তা উল্লেখ করেননি হেগসেথ।

এর আগে শ্রীলঙ্কার নৌবাহিনী জানিয়েছে যে ‘আইআরআইএস দেনা’ নামের জাহাজটি ভারত মহাসাগরে ডুবে গেছে এবং সেখানে প্রায় ১৪০ জন আরোহী নিখোঁজ রয়েছে।

ইএ