ডিয়েগো গার্সিয়ায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

বিদেশে এখন
2

চাগোস দ্বীপপুঞ্জে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি ডিয়েগো গার্সিয়াকে লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে।ওয়াল স্ট্রিট জার্নাল ও সিএনএনের তথ্যের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে ইরানের এ হামলা ব্যর্থ হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ওয়াল স্ট্রিট জার্নাল ও সিএনএন নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, ইরান ব্রিটিশ ইন্ডিয়ান ওশান টেরিটরির দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তবে কোনোটি লক্ষ্যভেদ করতে পারেনি।

আরও পড়ুন:

খবরে বলা হয়, একটি ক্ষেপণাস্ত্র উড়ন্ত অবস্থায় বিকল হয়ে পড়ে। অন্যটি মার্কিন একটি যুদ্ধজাহাজ ভূপাতিত করে। তবে ক্ষেপণাস্ত্র দুটি ঠিক কখন ছোড়া হয়েছিল, তা স্পষ্ট নয়।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘ইরানের বেপরোয়া হামলা এবং হরমুজ প্রণালিকে জিম্মি করে রাখা ব্রিটিশ স্বার্থ ও মিত্রদের জন্য হুমকি।’

এএম