আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে ওই কূটনৈতিক সূত্রটি জানিয়েছে, পশ্চিমা সংবাদমাধ্যমগুলোতে এই প্রস্তাব সম্পর্কে যা প্রচার করা হচ্ছে, তা মূল বিষয়বস্তুর সঠিক প্রতিফলন নয়। সূত্রটি ক্ষোভ প্রকাশ করে বলেছে, ‘এ পরিকল্পনাটি এমন যে এটি কাগজে-কলমেও সুন্দর নয়।’
তারা এ প্রস্তাবের উপস্থাপনাকে ‘প্রতারণামূলক’ ও ‘বিভ্রান্তিকর’ বলেও আখ্যা দিয়েছে।
আরও পড়ুন:
ইরানি সূত্রটি আরও স্পষ্ট করেছে যে, গত ২৮ ফেব্রুয়ারির পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো পরোক্ষ আলোচনা পর্যন্ত হয়নি। তবে সরাসরি আলোচনা বন্ধ থাকলেও বেশ কয়েকজন মধ্যস্থতাকারীর মাধ্যমে দু’দেশের মধ্যে নিয়মিত বার্তা আদান-প্রদান চলছে।
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বারবার নিজেদের অবস্থান পরিবর্তনের অভিযোগ তুলে সূত্রটি আল জাজিরাকে জানায়, ইরানের লক্ষ্য অত্যন্ত স্পষ্ট। তারা সুনির্দিষ্টভাবে জানে তারা ঠিক কী চায় এবং কোন বিষয়গুলো তারা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করবে।
তবে যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির শর্ত নিয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি বা মন্তব্য এখনো করা হয়নি।





