বুদাপেস্টে হাঙ্গেরির নেতা ভিক্টর অরবানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন জেডি ভ্যান্স। ওয়াশিংটন পোস্টের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ইরানে তার সামরিক উদ্দেশ্য ‘মূলত’ শেষ করেছে।’
আরও পড়ুন:
ভ্যান্স বলেন, যুদ্ধ শেষ হওয়ার দুটি পথ আছে। এক পথ হলো, ‘ইরানিরা সিদ্ধান্ত নেবে যে তারা একটি স্বাভাবিক দেশ হবে, আর সন্ত্রাসে আর অর্থায়ন করবে না। তারা বিশ্ব বাণিজ্য ও লেনদেনব্যবস্থার অংশ হবে।’
অন্য পথটি হলো, ‘যদি ইরানিরা আলোচনায় না আসে তাহলে ইরানের অর্থনৈতিক পরিস্থিতি খুব মানে খুবই খারাপই থেকে যাবে,’ বলেন ভ্যান্স।




