ইরান যুদ্ধে ‘শোচনীয় পরাজয়’ দেখেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা
বিদেশে এখন
3

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এর প্রেক্ষিতে রাশিয়া বলেছে, ইরানের বিরুদ্ধে ‘একপথে চলা, আগ্রাসী ও অপ্ররোচিত হামলা’ কৌশল ‘শোচনীয় পরাজয়’ দেখেছে। তুরুস্কের সংবাদ মাধ্যম আনাদুলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা স্পুটনিক রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘ইরানের বিরুদ্ধে আরও আগ্রাসী ও আরও আক্রমণাত্মক হওয়ার সব বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমে লিখে প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। আর এ ধরনের অবস্থানই আবারও ‘‘শোচনীয় পরাজয়’’ দেখেছে।’ তার ভাষায়, এমন ‘একপেশে, আগ্রাসী ও অপ্ররোচিত হামলার কৌশলও পরাজিত হয়েছে।

জাখারোভা আরও বলেন, ‘রাশিয়া শুরু থেকেই ইরানের বিরুদ্ধে ‘‘আগ্রাসন’’ অবিলম্বে বন্ধ করার প্রয়োজনীয়তার কথা বলে এসেছে।’ একই সঙ্গে একটি ‘বাস্তব রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান’ শুরুর আহ্বানও জানিয়েছে মস্কো। তার মতে, এ পরিস্থিতির কোনো সামরিক সমাধান নেই।

আরও পড়ুন:

ট্রাম্প জানান, তিনি ‘দুই সপ্তাহের জন্য ইরানে বোমাবর্ষণ ও হামলা স্থগিত রাখতে’ রাজি হয়েছেন। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ অভিযানের পর থেকে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়ে যায়। এতে তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ১ হাজার ৩৪০ জনের বেশি নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।

জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরাইল, জর্ডান, ইরাক এবং যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা থাকা উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্যবস্তু করে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলও সীমিত করে দেয়।

এএম