ওমানের সুলতানের সঙ্গে এক কথোপকথনে স্টারমার বলেন, যুদ্ধবিরতি অব্যাহত থাকা ‘অত্যন্ত জরুরি’ এবং ‘সব পক্ষই আরও উত্তেজনা এড়িয়ে গেছে।’
আরও পড়ুন:
এর আগে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং বিবিসির ‘সানডে উইথ লরা কুয়েনসবার্গ’ অনুষ্ঠানে বলেন, ‘ইরানে যুদ্ধ শেষ করার প্রাথমিক আলোচনা কোনো চুক্তি ছাড়াই ভেঙে যাওয়াটা নিরাশাজনক।’ তিনি সংঘাতে যুক্ত না হওয়ার যুক্তরাজ্যের সিদ্ধান্তেরও সমর্থন জানান।





