ইরান যুদ্ধে ২৩৮ মিলিয়ন ডলারের স্পাই ড্রোন বিধ্বস্তের খবর নিশ্চিত করলো যুক্তরাষ্ট্র

এমকিউ ফোরসি ট্রিটন
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সেফটি কমান্ড গত ৯ এপ্রিল একটি এমকিউ ফোরসি ট্রিটন নজরদারির স্পাই ড্রোন হারানোর বিষয়টি নিশ্চিত করেছে। ঘটনাটিকে তারা ক্লাস-এ মিসহ্যাপ হিসেবে চিহ্নিত করেছে, অর্থাৎ ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লাখ ডলারের বেশি। তবে এতে কোনো মানুষের আহত হওয়ার খবর নেই। আনাদুলু প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নিরাপত্তাজনিত কারণে দুর্ঘটনাস্থল প্রকাশ করা হয়নি। ড্রোনটি সর্বশেষ আন্তর্জাতিক আকাশসীমায় ইরানের দিকে উড়তে দেখা গিয়েছিল। তবে ইরানের ভূখণ্ডে এটি বিধ্বস্ত হয়েছে—এমন কোনো প্রমাণ নেই।

প্রায় ২৩৮ মিলিয়ন ডলার মূল্যের উচ্চ-উড়ান সক্ষম এই ড্রোনটি হরমুজ প্রণালির কাছে পারস্য উপসাগরে সামুদ্রিক নজরদারি মিশনে ছিল। এরপর এটি হঠাৎ অনলাইন ফ্লাইট-ট্র্যাকিং সাইট থেকে অদৃশ্য হয়ে যায় বলে জানিয়েছে দ্য ওয়ার জোন।

আরও পড়ুন:

ইতালির নৌঘাঁটি সিগোনেলা থেকে উড্ডয়ন করা নর্থরপ গ্রুম্যান নির্মিত এই বিমান ২৪ ঘণ্টার বেশি সময় উড়তে পারে এবং ৫০ হাজার ফুট পর্যন্ত উচ্চতায় উঠতে সক্ষম। ড্রোনটি কী কারণে হারিয়ে গেছে বা ধ্বংসাবশেষের কোনো তথ্য নৌবাহিনী এখনো প্রকাশ করেনি।

ফেব্রুয়ারির ২৮ তারিখ থেকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলার মধ্যে এ ঘটনা ঘটলো। ওই সময় থেকে যুক্তরাষ্ট্র একাধিক বিমান ও ড্রোন ক্ষতির মুখে পড়েছে।

এএম