জার্মানিতে পাহলভির ওপর ‘লাল তরল’ নিক্ষেপ

রেজা পাহলভি
বিদেশে এখন
2

ইরানের নির্বাসিত সাবেক যুবরাজ রেজা পাহলভি বার্লিন সফরকালে এক অধিকারকর্মীর হামলার শিকার হয়েছেন। ওই অধিকারকর্মী পাহলভির ওপর লাল রঙের একটি তরল পদার্থ নিক্ষেপ করেন। ধারণা করা হচ্ছে, ইরান যুদ্ধের বিষয়ে রেজা পাহলভির অবস্থানের প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, লাল রঙের তরলটি রেজা পাহলভির ঘাড় ও কাঁধের পেছনের অংশে এসে লাগে। ঘটনার পরপরই পুলিশ সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে। নিরাপত্তা কর্মীরা দ্রুত পাহলভিকে সেখান থেকে গাড়িতে করে সরিয়ে নিয়ে যান।

আরও পড়ুন:

বর্তমান রেজা পাহলভি বর্তমানে ইউরোপ সফর করছেন এবং ইরান নিয়ে পশ্চিমা দেশগুলোর নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করছেন। তবে যুদ্ধের পক্ষে বা বিপক্ষে তার কিছু মন্তব্য নিয়ে ইরানি প্রবাসীদের মধ্যে বিতর্ক ও অসন্তোষ রয়েছে, যার বহিঃপ্রকাশ এই ঘটনায় ঘটেছে বলে মনে করা হচ্ছে।

এএম