হরমুজে ইরানের পেতে রাখা মাইন পরিষ্কার করছে মার্কিন নৌ বাহিনী: এপি

ইরানের বন্দর আব্বাসের তীরের কাছে নোঙর করা জাহাজ
বিদেশে এখন
0

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি থেকে ইরানের পেতে রাখা মাইনগুলো পরিষ্কার করার কাজ শুরু করেছে মার্কিন নৌ বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তথ্য নিশ্চিত করেছেন। পারস্য উপসাগরীয় অঞ্চলের তেলের এই প্রধান বাণিজ্যপথটি বর্তমানে অধিকাংশ জাহাজের জন্য বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, যদিও বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি চলছে, তবে সাগরের তলদেশ থেকে বিস্ফোরকগুলো সম্পূর্ণ সরিয়ে নেয়া অত্যন্ত সময়সাপেক্ষ কাজ। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, এই মাইন অপসারণ কার্যক্রম সফলভাবে শেষ করতে কয়েক মাস সময় লেগে যেতে পারে।

আরও পড়ুন:

ইরান এই প্রণালিতে উচ্চ প্রযুক্তির মাইন পেতে রাখায় জাহাজ চলাচলের ঝুঁকি বেড়েছে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে এবং দামও ঊর্ধ্বমুখী রয়েছে। মার্কিন নৌ বাহিনী বর্তমানে মাইনসুইপার জাহাজ এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই পথটিকে নিরাপদ করার চেষ্টা করছে।

এএম