ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা আরও বেড়েছে

ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত গাজা
বিদেশে এখন
0

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় সামরিক আগ্রাসন চালিয়ে আসছে ইসরাইল। এতে দেশটিতে মোট নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাজার ৫৯৪ জনে দাঁড়িয়েছে। খবর আল জাজিরার।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এ দীর্ঘস্থায়ী হামলায় আহতের সংখ্যা এখন ১ লাখ ৭২ হাজার ৪০৪ জন।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন যে, গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকার বিভিন্ন হাসপাতালে ১ জনের মরদেহ এবং ৫ জন আহত ব্যক্তিকে আনা হয়েছে।

তারা আরও উল্লেখ করেন যে, গত অক্টোবর থেকে তথাকথিত ‘যুদ্ধবিরতি’ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরাইলি হামলায় অন্তত ৮১৮ জন নিহত এবং ২ হাজার ৩০১ জন আহত হয়েছেন।

এএইচ